কসমেটিকসে কোন উপাদান ব্যবহার হয় জানেন কি?

 দোকান থেকে বিউটি প্রোডাক্ট কেনার সময়, তাতে কোন কোন যৌগ ব্যবহার করা হয়েছে, তা দেখে কেনেন ক'জন? কিন্তু জানেন কি, এই সব বিউটি প্রোডাক্ট-এ এমন কিছু যৌগ ব্যবহার হয়, যা ব্যবহারকারীর স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক? শুধু তাই নয়, মারণ রোগের দিকেও ঠেলে দিতে পারে এই সব যৌগ। তাই এরপর থেকে বিউটি প্রোডাক্ট কেনার আগে দেখে নেবেন, এই সব যৌগ তাতে রয়েছে কি না। থাকলে তৎক্ষণাত বাদ দেবেন এই প্রডোক্টটি।

২। ফর্মালডিহাইড নেল পলিশ, বডি ওয়াশ, কন্ডিশনার, শ্যাম্পু, আই শ্যাডোর মতো প্রোডাক্ট-এ এই ফর্মালডিহাইড ব্যবহার করা হয়। আপাত ভাবে এর ব্যবহার হল ব্যাকটেরিয়া মারতে। কিন্তু ইন্টারন্যাশনাল এজেন্সি অফ রিসার্চ অন কারসিনোজেন-এর মতে, এটি মানুষের জন্য প্রচণ্ড ভাবে ক্যান্সার ঘটাতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতাও কমিয়ে দেয় এই যৌগ।


৩। বোরিক অ্যাসিড বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হয় ত্বক ফরসা করার ক্রিম। কিন্তু জানেন কি, এতে থাকতে পারে সোডিয়াম বোরেট বা বোরিক অ্যাসিড? এই বোরিক অ্যাসিড শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। পুরুষদের ক্ষেত্রে এই বোরিক অ্যাসিডের ক্ষতিকারক প্রভাব আরও বেশি। শুক্রাণু পরিমাণ কমে যেতে পারে এর কারণে। এবং পুরুষ প্রজননক্ষমতা হারাতে পারেন এই যৌগ অতিরিক্ত পরিমাণে শরীরে গেলে।

৪। মার্কারি ভয়ানক যৌগ। যদিও বহু কসমেটিক-এই এর ব্যবহার হয়। কারণ মার্কারি বা পারদ ত্বক উজ্জ্বল করতে পারে। আই শ্যাডো বা আই মেকআপে এর বেশি ব্যবহার হয়। মস্তিষ্কের ক্ষতি করতে পারে মার্কারি। যে কোনও প্রোডাক্ট কেনার আগে দেকে নিন, তাতে ক্যালোমেল, মারকিউরিও, মারকিউরিও ক্লোরাইড বা সাধারণ মার্কারি-র কথা লেখা আছে কি না। থাকলে কোনও ভাবেই ব্যবহার করবেন না সেটি।


৫। ফ্র্যাগরান্স শ্যাম্পু, কোলোন, কন্ডিশনার, বডি ওয়াশের মতো প্রোডাক্ট কেনার সময়, বহু নামী কোম্পানিরও বোতলেই উপাদানের তালিকায় এই শব্দটি লেখা থাকে। কিন্তু ফ্র্যাগরান্স মানে কি শুধুই সুগন্ধ? বিশেষজ্ঞরা বলছেন, এই নামের আড়ালে রয়েছে এমন কতগুলো যৌগ, যেগুলোর কথা কোম্পানিরা প্রকাশ্যে বলতে চায় না। এবং সেই সব যৌগের ব্যবহারে অ্যালার্জি, শ্বাসকষ্ট থেকে প্রজনন ক্ষমতা হ্রাস পর্যন্ত হতে পারে।

Comments