ব্ল্যাক হেডস কি নিমিষেই দূর করা সম্ভব?
ক হেডস এর সমস্যা হয়না এমন আবার কেউ আছে নাকি? ব্ল্যাক হেডস খুব কমন একটি সমস্যা হলেও এর থেকে পরিত্রাণ পেতে কিন্তু পোহাতে হয় বেশ ভালোই ঝক্কি ঝামেলা। বাহিরের ধুলাবালি, ময়লা তো আছেই এর পাশাপাশি শারীরিক হরমোনের নানা পরিবর্তনের ফলে ব্ল্যাকহেডস এর সমস্যা দেখা দিতে পারে। আবার অতিরিক্ত মেকআপ প্রোডাক্টস ব্যবহারের ফলেও আমাদের স্কিনে ব্ল্যাকহেডস এর উপদ্রব বাড়তে পারে। যদিও এই সমস্যা থেকে একেবারে পরিত্রাণ পাওয়ার কোন উপায় নেই। তবে আজকে আমি কথা বলবো এমন একটি প্রোডাক্ট নিয়ে, যা ব্যবহার করে আমি এই সমস্যা থেকে নিমিষেই পরিত্রাণ পেয়েছি। সেটি হচ্ছে গ্রুমি টি ট্রি পিউরিফায়িং এন্ড ডিপ ক্লেনজিং নোজ স্ট্রিপস। চলুন তাহলে জেনে নেয়া যাক প্রোডাক্টটি সম্পর্কে। আমি কেন গ্রুমি টি ট্রি পিউরিফায়িং এন্ড ডিপ ক্লেনজিং নোজ স্ট্রিপস কিনেছি? স্কিনের যত্ন নেয়ার প্রয়োজন থাকলেও নানা ব্যস্ততায় আসলেই কি সময় হয়ে উঠে? ব্ল্যাক হেডস এর সমস্যা সমধানে আমি মূলত এক্সফলিয়েটর বা স্ক্রাবিংই প্রেফার করে থাকি। কিন্তু ঝটপট সমাধান পেতে এবার ভাবলাম একটু ডিফরেন্ট কিছু ট্রাই করে দেখি। এটা ভেবেই মূলত আমার গ্রুমি টি ট্রি নোজ স্ট্রিপস কেনা হয়! এছা...